শিরোনাম

শাহ আমানতে যাত্রী আটক, ব্যাগে স্বর্ণের পেস্ট ও পকেটে ৩৫টি গয়না

নিজস্ব প্রতিবেদক: ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো স্বর্ণের পেস্ট, আর প্যান্টের পকেটে ৩৫টি স্বর্ণালংকার। এভাবেই স্বর্ণ লুকিয়ে মাসকাট থেকে চট্টগ্রামে আসার অভিযোগে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে সব মিলিয়ে ৫৩১ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছ। যার শুল্ক-করাদিসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা সালামএয়ারের একটি ফ্লাইটে বিশেষ অভিযান চালিয়ে এসব স্বর্ণ আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা জানায়, মাসকাট থেকে আসা সালামএয়ারের ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসান মুরাদ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিমানবন্দর টিম এবং অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার ব্যাগেজের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো পেস্টসদৃশ স্বর্ণ পাওয়া যায়।
পরে স্বর্ণ কারিগরের মাধ্যমে ওই পেস্ট প্রক্রিয়াজাত করা হলে সেখান থেকে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণপিণ্ড পাওয়া যায়। এরপর দেহ তল্লাশিতে আরও চমকপ্রদ তথ্য পাওয়া যায়। যাত্রীর প্যান্টের পকেট থেকে উদ্ধার করা হয় ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার। অর্থাৎ, ব্যাগে স্বর্ণের পেস্ট এবং প্যান্টের পকেটে স্বর্ণালংকার, দুটি ভিন্ন কৌশলে স্বর্ণ বহনের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা। সব মিলিয়ে মোট ৫৩১ গ্রাম স্বর্ণ আটক করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।বিশেষ কৌশলে স্বর্ণ লুকিয়ে আনার ঘটনায় যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Check Also

সরকারি গাছ ‘লুটপাটের’ বিরোধে পিচ্চি জাহেদ খুন : এসপি মাসুদ আলম

নিজস্ব প্রতিবেদক: ১৮ দিন আগে চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাহেদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদ …