শিরোনাম

আগামী বুধবার গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মিলাদ মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি: পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফহাট মহিলা স্কুল এন্ড কলেজ সংলগ্ন আব্দুস সোবহানের বাড়ীস্থ গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদ্রাসায় (হেফজখানা ও এতিমখানা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও ফাতেহা-এ-ইয়াজদাহুম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) বাদে জোহর থেকে আজিমুশশান মিলাদ মাহফিল, হামদে-নাত, কেরাত প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ মোরশেদুল আলম। প্রধান অতিথি থাকবেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁন্দ গাজী ইউনিটের সহ-সভাপতি হাজ্বী মুহাম্মদ হাবিব উল্লাহ। প্রধান বক্তা থাকবেন পূর্ব বাকলিয়া নূর শাহ্ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রবিউল হোসাইন আল-ওয়াইসী। বিশেষ অতিথি থাকবেন গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদ্রাসার অর্থ সম্পাদক মুহাম্মদ সারওয়ার আলম চৌধুরী, সাপ্তাহিক অপরাধ ঘোষনা এবং দৈনিক বর্তমানের সম্পাদক ও প্রকাশক এম. নুরুল কবির, খাতুনগঞ্জের ব্যবসায়ী এমদাদুল হক রায়হান, ব্যবসায়ী এইচ. এম. জামশেদ নূর। উক্ত মাহফিলে সকলকে উপস্থিত থাকতে মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাঈদ হোসেন সোহেল এবং মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাওলানা আবু মুহাম্মদ মুফিদুল ইসলাম এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন।

Check Also

সরকারি গাছ ‘লুটপাটের’ বিরোধে পিচ্চি জাহেদ খুন : এসপি মাসুদ আলম

নিজস্ব প্রতিবেদক: ১৮ দিন আগে চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাহেদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদ …