শিরোনাম

৩ বছর পর গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়  প্রধানমন্ত্রীর

ঘোষণা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষে শনিবার তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী, বিচারক ও বিদেশী কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

কোভিড-১৯ মহামারীর কারণে বিগত ২০২০, ২০২১ ও ২০২২ সালে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়নি।

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রথমে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

পরে তিনি সকাল ১১টা থেকে বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ সেনাবাহিনীর তিন বাহিনীর প্রধান, বিদেশী কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব এবং সচিবের সমতুল্য পদমর্যাদার বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানান তিনি।

বাংলাদেশে শনিবার উদযাপন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

Check Also

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক জাসদ …