শিরোনাম

পার্বত্য চট্টগ্রামে দুই সৈনিকের আত্মোৎসর্গের তিন বছর

অনলাইন ডেস্ক: পার্বত্য চট্টগ্রামে কর্তব্য পালনকালে প্রাণ হারানো সৈনিক আলতাফ হোসেন ও তৌহিদুল ইসলাম সাগরের তৃতীয় শাহাদাতবার্ষিকী আজ।২০২৩ সালের ১৬ মে পার্বত্য চট্টগ্রামের রুমা উপজেলার সিলোপিপাড়া এলাকায় কেএনএ সন্ত্রাসীদের ঘাঁটি দখলের জন্য চালানো এক অভিযানে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে গুরুতর আহত হন তারা।দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়ার পথে তারা প্রাণ হারান।সেনা সদর সূত্রে জানা গেছে, এই অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ দুই সৈনিককে মরণোত্তর সেনা গৌরব পদকে ভূষিত করা হয়।সেনা সদর জানায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের সর্বোচ্চ আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের সেবায় তাদের কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও আত্মোৎসর্গ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের জন্য উজ্জ্বল অনুপ্রেরণা ও অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Check Also

তেল মেখে প্যাকেটজাত করে খেজুর বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করে বাজারজাত করার …