শিরোনাম

গুলি করে টাকা ছিনতাই : ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে

অনলাইন ডেস্ক: ঢাকার কদমতলী থানা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ১৯ লাখ টাকা ছিনিয়ে নেওয়া এবং কয়েকজনকে কুপিয়ে আহতের অভিযোগে করা মামলায় ‎ঢাকা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগ্নে আসাদুজ্জামান সাব্বির মিয়ার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।‎বুধবার (১৩ মে) ‎তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।রবু মিয়া নামে আরেক আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছে। পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নতুন জুরাইনের আলমবাগ এলাকা থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে র‍্যাব। তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই জহিরুল ইসলাম।
আসামিপক্ষের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, আসামি নির্দোষ, নিরাপরাধ। হয়রানি করার জন্য তাকে মামলায় জড়িত করা হয়েছে। জামিন দিলে আসামি পলাতক হবে না।এ সময় বাদীপক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জামিনের বিরোধীতা করেন। পরে শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এদিকে রবু মিয়া নামে আরেক আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে খান মো. ইব্রাহিম জামিন চেয়ে শুনানি করেছিলেন।‎গত ৬ মে বিকেলে কদমতলী থানাধীন ঢাকা ম্যাচ রেল লাইন সংলগ্ন বাজারে ছিনতাই ও কুপিয়ে আহতের এ ঘটনা ঘটে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাসান তার প্রাইভেট কারে করে যাওয়ার সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাদের পথ রোধ করে। দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।হামলাকারীরা ভুক্তভোগীদের গাড়ি থেকে টেনে বের করে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও গুলি করে। হামলায় মো. হাসান, রনি, মোতালেব, নয়নসহ অন্তত ৫ থেকে ৭ জন গুরুতর আহত হন।এ সময় হামলাকারীরা গাড়িতে থাকা ব্যবসার নগদ ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।‎ এ ঘটনায় ভুক্তভোগী হাসান ৭ মে কদমতলী থানায় মামলা করেন।

Check Also

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে চরম অনিয়ম-দুর্নীতির অভিযোগ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুল আউয়াল এবং “সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প”-এর …