শিরোনাম

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে : ত্রাণমন্ত্রী

অনলাইন ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ‘সরকারের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন। সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।’সোমবার (১১ মে) দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত ‘চাকরি মেলা’র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
কর্মসংস্থান সৃষ্টির মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে জানিয়ে দুলু বলেন, ‘বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ধীরে ধীরে আমরা পাঁচ বছরে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব।’চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং প্রাণ-আরএফএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী মেলায় সাক্ষাৎকারের ভিত্তিতে বিভিন্ন পদে তাৎক্ষণিকভাবে এক হাজার যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Check Also

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার …