শিরোনাম
Home / চিকিৎসা / সিলেটে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক : সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে একদিনে পাঁচ শিশুর মৃত্যু এটিই প্রথম।এর আগে একদিনে সর্বোচ্চ তিনজন পর্যন্ত শিশুর মৃত্যৃ হয়েছিল। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে চারজন এবং উপসর্গ নিয়ে আরও ৪৩ শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২২ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজনের বাড়ি সুনামগঞ্জ এবং একজনের সিলেট ও হবিগঞ্জে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তাদের বাড়ি সুনামগঞ্জ ও হবিগঞ্জে।একই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই শিশুর মৃত্যু হয়। তাদের বাড়ি সুনামগঞ্জ ও সিলেটে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলা হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি সুনাগঞ্জে।

Check Also

চার উপজেলায় স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব সিডিএ’র

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের ওপর জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমাতে হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী …