শিরোনাম
Home / সারাদেশ / বান্দরবানে হাতির জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে নারীর মৃত্যু

বান্দরবানে হাতির জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে নারীর মৃত্যু

আলীকদম প্রতিনিধি: বান্দরবানের লামায় হাতির জন্য তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে পড়ে রুবি আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৯ মে) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ হায়দারনাশী এলাকায় গিয়াসউদ্দিনের আম বাগানে এ ঘটনা ঘটে।রুবি আক্তার ওই এলাকার আব্দুর শুক্কুরের স্ত্রী।জানা যায়, আম বাগান ও ধানের ফসলি জমি রক্ষায় বাগান মালিক জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। গৃহস্থালি কাজে রুবি আক্তার জমিতে গেলে সেই ফাঁদে পড়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। ঘটনার পরপরই বিষয়টি ধামাচাপা দিতে লাশ দাফনের চেষ্টা চলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে লামা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এম কবির হোসেন জানিয়েছেন, ফাঁদ পাতা বন্যপ্রাণী সংরক্ষণ (নিরাপত্তা)আইন ২০১২ মতে অপরাধ। এই আইনে দোষী ব্যক্তির বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে। তথ্য উপাত্ত পর্যালোচনা করে জানা যায়, গত ১০ বছরে লামা উপজেলায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে পড়ে ১৪টি বন্য হাতি ও ৬ জন মানুষের মৃত্যু হয়েছে।

 

Check Also

সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : দেশের সাইবার আইনকে সময়োপযোগী ও আরো কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা …