শিরোনাম

ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্যসচিব পদ থেকে বহিষ্কার করায় পদটি শূন্য হয়।সোমবার (১৮ মে) দুপুরে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো নোটিশে সাদিয়া ফারজানা দিনাকে এ দায়িত্ব দেওয়ার তথ্য জানানো হয়।সাদিয়া ফারজানা দিনা ঢাকা মহানগর উত্তর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব।এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

Check Also

সৌরভ ও পিংকি’র “তুমি আমি দু’জন মিলে, একটা গল্প হয়ে”

বিনোদন প্রতিবেদক: শরতের শুভ্র কাশফুল আর শিউলির সুবাসে প্রকৃতিতে এসেছে উৎসবের আমেজ। এরই সঙ্গে শুরু …