শিরোনাম

কাজী নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন শহীদ ওসমান হাদি

ঘোষণা ডেস্ক :জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত হবেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহিদ শরিফ ওসমান হাদি।

শুক্রবার(১৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

এছাড়া ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাদির জানাজাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ জন্য সকাল ১০টা থেকে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সড়ক বন্ধ রাখা হবে।

আগামীকাল শনিবার ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

এর আগে আজ শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ ঢাকায় পৌঁছে।

Check Also

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার …