শিরোনাম

চবির অধিভুক্ত হলো চট্টগ্রামের ৫ কলেজ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ৫টি সরকারি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নে চট্টগ্রাম জেলার ৫টি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হলো।

অধিভুক্ত ৫টি কলেজ হলো চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহম্মদ মহসিন সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, বোয়ালখালী সরকারি কমার্স কলেজ, সাতকানিয়া সরকারি কলেজ।

Check Also

চট্টগ্রামে অনলাইন প্রতারণা: ৬৩ বিদেশি নাগরিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের প্রত্যেকের …