শিরোনাম
Home / চট্টগ্রাম / সিডিএর চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএর চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। যোগদানের তারিখ থেকে তাকে এক বছরের জন্য গ্রেড-২ পদমর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগের শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে থাকা কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

Check Also

প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ পেল ১০০ শিক্ষক-শিক্ষিকা

মিরসরাই প্রতিনিধি: প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক শিক্ষক-শিক্ষিকাদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের মিরসরাইস্থ চট্টগ্রাম …