Home / জাতীয় / ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা সরকারের

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা সরকারের

অনলাইন ডেস্ক : আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা করছে সরকার। ঈদুল আজহার পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে কোচ দেওয়ার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।৬৫ বছরের ওপরে, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মেট্রো রেলে ২৫ শতাংশ ছাড়ের কার্ড উদ্বোধন অনুষ্ঠানে আজ সোমবার এ পরিকল্পনার কথা জানান মন্ত্রী।তিনি বলেন, প্রধানমন্ত্রী ঈদের সময় নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম ও সিলেটের দুটি কোচে আজ থেকে নারীরা আলাদা যাত্রা করতে পারবেন। আর ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।প্রবীন ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদেরও মেট্রো রেলে কার্ড দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। আন্তঃনগর ট্রেনেও শিক্ষার্থী ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

Check Also

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

অনলাইন ডেস্ক: লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিককে সোমবার (২৫ মে) স্বেচ্ছায় দেশে ফিরিয়ে …