Home / চট্টগ্রাম / জঙ্গলসলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্প ঘিরে ইয়াসিন বাহিনীর গুলিবর্ষণ, চলছে অভিযান

জঙ্গলসলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্প ঘিরে ইয়াসিন বাহিনীর গুলিবর্ষণ, চলছে অভিযান

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গলসলিমপুর এলাকায় যৌথবাহিনীর একটি ক্যাম্পকে লক্ষ্য করে সন্ত্রাসী গোষ্ঠী ‘ইয়াসিন বাহিনী’র সদস্যরা গুলিবর্ষণ করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রবিবার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা শুরু হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব সদস্যরা অ-প্রাণঘাতী অস্ত্র বা নন-লেথাল উইপন ব্যবহার করলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট বাহিনীর কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৩টা পর্যন্ত আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনা চলতে থাকে।
এদিকে, জঙ্গলসলিমপুর এলাকাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে যৌথ বাহিনী। অভিযানে অংশ নেওয়া সদস্যরা ধীরে ধীরে ভেতরের দিকে অগ্রসর হচ্ছেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।’
তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত কিংবা আটক সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Check Also

চট্টগ্রামে ২ লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ইপিজেডে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত দুই লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও …