শিরোনাম
Home / বিনোদন / আয়নায় নিজের দিকে তাকাতেও লজ্জা লাগত বিদ্যার!

আয়নায় নিজের দিকে তাকাতেও লজ্জা লাগত বিদ্যার!

বিনোদন ডেস্ক : একটা সময় ছিল যখন চলচ্চিত্র নির্মাতারা বিদ্যা বালানকে ‘অশুভ’ বলে আখ্যা দিয়েছিলেন। নীরবে একের পর এক চলচ্চিত্র থেকে নাকি বাদও দেওয়া হয়েছিল তাকে।ক্যারিয়ারের শুরুতে ১৩টি প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছিল বিদ্যা বালানকে। কিছু চলচ্চিত্র মুক্তির পরে অনেক চলচ্চিত্র নির্মাতা বিশ্বাস করতে শুরু করেন- বিদ্যা ছিলেন বলে তাদের প্রজেক্ট খারাপ হয়েছে।ক্রমাগত প্রত্যাখ্যান এবং খারাপ আচরণ তার আত্মবিশ্বাসকে এতটাই আঘাত করেছিল যে তিনি একবার বলেছিলেন আয়নায় নিজের দিকে তাকাতেও তার লজ্জা লাগত।
হাল ছেড়ে না দিয়ে অভিনেত্রী ক্যারিয়ার তৈরি করেন এবং পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে আসেন।পরবর্তীতে তিনি বলিউডের অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন। আজও তিনি তার কাজের জন্য প্রশংসিত।
খুব অল্প বয়সে জনপ্রিয় সিটকম ‘হাম পাঁচ’-এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন বিদ্যা বালান। যা বিনোদন জগতে তার জন্য দরজা খুলে দেয় এবং অবশেষে তাকে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দেয়। তবে, তার ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়টি খুব সহজ ছিল না। চলচ্চিত্রে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টায় বার বার ব্যর্থতা এবং প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়ার কথা অভিনেত্রীও প্রায়শই বলেছেন।
হিন্দি চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠা করার আগে বিদ্যা বালানকে তার কর্মজীবনের শুরুতে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রিতে তার শুরুর দিনগুলোয় ‘অলক্ষুণে’ বলে ডাকা হতো। যে কারণে তিনি প্রতি রাতে কাঁদতে কাঁদতে ঘুমাতে যেতেন।
একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য দক্ষিণে গিয়েছিলেন বিদ্যা। যেখানে সিনেমার প্রযোজকরা অডিশন নিচ্ছিলেন। তাকেও সেই প্রজেক্টের জন্য অডিশন দিতে বলা হয়। বিদ্যার মতে, তার মাও সঙ্গে যান। কারণ, তিনি মোহনলালের অনেক বড় ভক্ত ছিলেন। অভিনেত্রী আরও জানান যে, অডিশনের কিছুক্ষণ পরেই পরিচালক তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। এরপর তিনি তার মা ও বোনের সঙ্গে সেখানে যান।
বিদ্যা বলেন, আমি নিজেকে একটা সময়ে তারকা ভাবতাম। আমার কোনও ধারণাই ছিল না যে মোহনলালের ‘চাক্রম’ সিনেমাটি বন্ধ হয়ে যেতে পারে। এটি বন্ধ হয়ে যাওয়ার পরে আমাকে দেওয়া ৮-৯টি সিনেমার প্রস্তাবও হাতছাড়া হয়ে গেল।২০১০ সালের পরে বিদ্যা বালানের ক্যারিয়ারে এক বড় পরিবর্তন আসে। সেই সময়ে তিনি একের পর এক হিট ও কাল্ট সিনেমা উপহার দেন। ‘নো ওয়ান কিলড জেসিকা’ এবং ‘কাহানি’র মতো সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেন। কিন্তু ‘দ্য ডার্টি পিকচার’ চলচ্চিত্র জগতে তার ভাবমূর্তি পুরোপুরি বদলে দেয়। সিল্ক স্মিতার জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক ভাবে সাফল্য লাভ করে। এই সাফল্য বিদ্যাকে এমন একজন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে, যিনি একাই একটি পুরো সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম।
‘দ্য ডার্টি পিকচার’-এর সাফল্যের পরে বিদ্যা তার অভিনয় দক্ষতার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থানকে সুদৃঢ় করেছেন এবং একের পর এক সিনেমাতে অভিনয় করে তারকাখ্যাতি অর্জন করেছেন।

Check Also

পাকিস্তানে টিটিপি-জেইউএ সংঘর্ষে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিখ-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং এর বিচ্ছিন্ন উপদল জামায়াতুল আহরারের …