শিরোনাম
Home / চট্টগ্রাম / মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল কিশোরের

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল কিশোরের

মিরসরাই প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শাহিন আলম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।নিহত উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার আবুল হোসেনের ছেলে।হাইওয়ে পুলিশে সূত্রে জানা যায়, টহলরত পুলিশ সোনাপাহাড় এলাকায় অবস্থানকালে ৯৯৯ এর মাধ্যমে দুর্ঘটনার খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহিন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে আমাদের টহল দল ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে পরে হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযুক্ত গাড়ি এবং চালক পলাতক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

Check Also

প্রধানমন্ত্রী : জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান …