
নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম আলুমং মারমা। তিনি কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ক্রোসে মারমার ছেলে।চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত তিন মামলার ওই আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’তিনি আরও জানান, রবিবার (১৭ মে) সকালে গ্রেপ্তার আসামিকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
