শিরোনাম
Home / অপরাধ / চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের আহ্বায়কের ভাই আটক

চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের আহ্বায়কের ভাই আটক

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বন্দর থানাধীন এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলম নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক ওয়াহিদুল আলম চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ছোট ভাই।শনিবার (১৬ মে) দিবাগত রাত ১টায় বন্দর থানার নিমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক ওয়াহিদুল আলম স্থানীয় নিমতলা এলাকার হারুন সওদাগরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম। তিনি জানান, পুলিশের কাছে অপরাধীর রাজনৈতিক পরিচয় কোনো মুখ্য বিষয় নয়, চাঁদাবাজ মানেই সে কেবল একজন অপরাধী। সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে তাকে আটক করা হয়েছে। আজ রবিবার সকালে ভুক্তভোগী ব্যবসায়ী বা ব্যক্তি থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করলে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।এই বিষয়ে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

Check Also

ন্যাচার কনভেনশনে চট্টগ্রামকে গ্রীন, ক্লিন ও হেলদি সিটিতে রুপান্তরের ঘোষণা চসিক মেয়রের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ- চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত “ন্যাচার …