শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬’শ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নগরীর পাঁচলাইশ ও হাটহাজারী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকার মো. শামসুল হকের ছেলে মো. আছান উল্লাহ প্রকাশ হাসান (৩৫), ফেনী জেলার সালধর এলাকার নাছির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ(২১) ও একউ জেলার পরশুরাম থানার রেজাউল হকের ছেলে হাসানুর রাহি (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, নগরীর পাঁচলাইশ থানা এলাকায় জাল টাকা বিক্রির জন্য কিছু লোক অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে হামজারবাগ অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় আছান উল্লাহ প্রকাশ হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থাকা একটি শপিং ব্যাগ থেকে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল রাত সাড়ে ১০টায় হাটহাজারী থানাধীন আলীপুর আব্বাসিয়াপুর এলাকা থেকে জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ ও হাসানুর রাহি নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের পকেট থেকে সাড়ে ৮’শ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Check Also

ন্যাচার কনভেনশনে চট্টগ্রামকে গ্রীন, ক্লিন ও হেলদি সিটিতে রুপান্তরের ঘোষণা চসিক মেয়রের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ- চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত “ন্যাচার …