শিরোনাম
Home / অপরাধ / সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মাহমুদা আক্তার।উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, অপরিচ্ছন্নতা, দধিসহ বিভিন্ন খাবারে মেয়াদ ও মূল্য না থাকায় কুটুম্ববাড়ি রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা ও রান্না করা ভাত-মাংসসহ বিভিন্ন বাঁশি খাবার ফ্রিজজাত করে বিক্রি করায় সাদিয়াস কিচেন’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Check Also

ন্যাচার কনভেনশনে চট্টগ্রামকে গ্রীন, ক্লিন ও হেলদি সিটিতে রুপান্তরের ঘোষণা চসিক মেয়রের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ- চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত “ন্যাচার …