শিরোনাম
Home / অপরাধ / দুইদিনের রিমান্ডে দুই অস্ত্র কারবারি

দুইদিনের রিমান্ডে দুই অস্ত্র কারবারি

নিজস্ব প্রতিবেদক: নগরের খুলশী থানায় বিদেশি পিস্তলের ১৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধারের মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১০ মে) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- মো. ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (প্রসিকিউশন) আরিফ ইকবাল বলেন, ১৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধারের মামলায় গ্রেপ্তার দুই আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালত সূত্র জানায়, গত ৮ মে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল নগরের খুলশী থানার ওয়াসা মোড় এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল আহমেদ রনিকে আটক করে।এসময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানার দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল হক বাপ্পীকে গ্রেপ্তার করা হয়।এসময় তার কাছ থেকে আরও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, উদ্ধার হওয়া গুলির উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

Check Also

সিডিএর চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। …