শিরোনাম
Home / অনুসন্ধান / নিজের টাকায় দুর্গম পাহাড়ি এলাকায় পানির ব্যবস্থা করলেন এমপি জেরী

নিজের টাকায় দুর্গম পাহাড়ি এলাকায় পানির ব্যবস্থা করলেন এমপি জেরী

অনলাইন ডেস্ক: দীর্ঘদিন ধরে তীব্র পানির সংকটে ভুগতে থাকা দুর্গম পাহাড়ি এলাকার ম্রো সম্প্রদায়ের জন্য চিম্বুক রেঞ্জে ব্যক্তিগত অর্থায়নে সুপেয় পানির ব্যবস্থা করেছেন বান্দরবান ৩০০ নম্বর আসনের এমপি সাচিং প্রু জেরী।বৃহস্পতিবার (৭ মে) সকালে বান্দরবানের দুর্গম চিম্বুক এলাকার কোরাংপাড়া, এম্পুপাড়া, ক্রামাদিপাড়া, ম্রলংপাড়াসহ ১৮টি স্থানে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করেন তিনি।সাচিং প্রু জেরী সকালে চিম্বুক এলাকার কোরাংপাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্রো সম্প্রদায়ের কষ্ট লাঘবে এ পানির ব্যবস্থার উদ্বোধন করেন।এসময় বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাচ প্রু, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, এলজিইডি থানচি উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফসহ এলাকাবাসী এবং সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এমপি সাচিং প্রু জেরী বলেন, বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ করে মৌজার হেডম্যান, পাড়ার প্রধান কারবারীদের উদ্দেশে তিনি বলেন, পাহাড়ের ঝিরি, ঝর্ণা, নদীর প্রবাহ শুকিয়ে যাওয়ায় পাহাড়ে বসবাসরত অনেক গ্রাম উচ্ছেদের আশঙ্কা বেড়েছে, তাই আমাদের উচিত হবে প্রাকৃতিক বন, ঝিরি, ঝর্ণার পাথর সংরক্ষণ করা, আধুনিক পদ্ধতিতে জুম চাষ করা।এসময় তিনি পাহাড়ের জুম কাটার পর আগুন দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করার ওপর জোর দিয়ে বলেন, জুম করতে গিয়ে পানির উৎস যাতে নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।এদিকে এমপি সাচিং প্রু জেরীর ব্যক্তিগত অর্থায়নে চিম্বুক রেঞ্জে সুপেয় পানি সরবরাহ শুরু হওয়ায় দীর্ঘদিনের পানির কষ্ট লাঘব হবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।এলাকাবাসী জানান, বিভিন্ন পাড়ার পানি সমস্যা সমাধানে একটি করে বড় পানির ড্রাম পাড়ার সামনে সড়কের ধারে বসানো হয়েছে, আর প্রতিদিন এসব ড্রামে পানি ভর্তি করে দেওয়া হবে। সেখান থেকে পাইপ দিয়ে পানি নিয়ে পাড়ার লোকজন দৈনন্দিন কাজ করবেন। পুরো বিষয়টি ব্যবস্থাপনার করবে স্থানীয় কমিটি।

Check Also

ন্যাচার কনভেনশনে চট্টগ্রামকে গ্রীন, ক্লিন ও হেলদি সিটিতে রুপান্তরের ঘোষণা চসিক মেয়রের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ- চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত “ন্যাচার …