শিরোনাম
Home / চট্টগ্রাম / সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পেলেন ৩ কোটি টাকা, বিআরটিএ চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পেলেন ৩ কোটি টাকা, বিআরটিএ চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৩ কোটি ১২ লাখ টাকার চেক বিতরণ করেছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। মঙ্গলবার (৫ মে) বিকাল ৩ টায় বিআরটিএ নতুনপাড়াস্থ কার্যালয়ে চট্টগ্রাম মহানগর ও জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানে নিহত ৫৪টি পরিবারের মধ্যে দুই কোটি সত্তর লক্ষ টাকা এবং আহত ১৮টি পরিবারের মধ্যে বিয়াল্লিশ লক্ষ টাকা বিতরণ করা হয়। সর্বমোট ৭২টি চেকের মাধ্যমে ৩ কোটি ১২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাসুদ আলম। উপস্থিত ছিলেন বিআরটিএ চট্ট মেট্রো-১ সার্কেল এর উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেল সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী, মোরশেদুল আলম কাদেরী, অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ, অলি আহাম্মদ, কে. এম. মাহাবুব কবির প্রমুখ।

 

Check Also

ন্যাচার কনভেনশনে চট্টগ্রামকে গ্রীন, ক্লিন ও হেলদি সিটিতে রুপান্তরের ঘোষণা চসিক মেয়রের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ- চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত “ন্যাচার …