
অনলাইন ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ বুধবার (৬ মে) ৬টা ভোর থেকেই মহাসড়কটিতে নারায়নগঞ্জের সোনারগাঁ লাঙ্গলবন্দ ব্রিজের সমস্যার কারণে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।সরেজমিনে দেখা যায়, গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ঢাকামুখী যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে গাড়ির চাপ বেড়ে সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েছেন।এই যানজটে অফিসগামী লোকজন বিপাকে পড়েন বেশি। জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে গাড়ির লম্বা লাইন লক্ষ্য করা গেছে। বাস ও পণ্যবাহী গাড়ি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সকাল ১০টায় প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।মালবাহী এক ট্রাক চালক বলেন, দাউদকান্দি থেকে যানজটে পড়ে এখানে বসে আছি এক ঘণ্টা সময় পার করে দিলাম।টেঙারচর গ্রামের এক বাসিন্দা বলেন, হঠাৎ এ ধরণের যানজটে পড়ে অফিসে যাইতে দেরি হয়ে যায়। এমন একটা মহাসড়কে কেনো যে গাড়ির জাম লাগে বুঝিনা।ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, লাঙ্গলবন্দ সেতুর সমস্যার কারণে যানজটের সূত্রপাত হয়ে তা গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভবেরচর হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করছে এবং উল্টো পথে যান চলাচল বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
