শিরোনাম
Home / অনুসন্ধান / শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব

শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার থেকে উদ্ধার হওয়া ৮৩২ ভরি সোনার বৈধতা যাচাইয়ে সব নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে সরকারি ওই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেওয়া হয়েছে।আজ সোমবার (৪ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।দুদকের চিঠিতে, ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত সংশ্লিষ্ট শাখার লকার ইনচার্জ এবং শাখা ব্যবস্থাপকদের সব রেকর্ড ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে সব ধরনের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।এর আগে, ২০২৫ সালের নভেম্বরে ব্যাংকের লকার থেকে ৮৩২ ভরি সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার নথিতে শেখ হাসিনার পাশাপাশি তার বোন শেখ রেহানা ও মেয়ের নামও পাওয়া গেছে বলে জানায় দুদক।এ ছাড়া, ২০০৮ সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা ২ কোটি ৩ লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপন করেছিলেন বলেও প্রমাণ পেয়েছে দুদক।

Check Also

ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে …