
মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে ইমতিয়াজ রাহিক (২১) নামে এক কলেজ ছাত্র মারা গেছেন।সোমবার (৪ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।ইমতিয়াজ উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ওয়াছিল ভূঁইয়া বাড়ির বাসিন্দা হোসাইন সওদাগরের দ্বিতীয় ছেলে এবং চট্টগ্রাম সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।ইমতিয়াজের মামা মো. রিয়াদ হোসেন জানান, আমার ভাগিনা ইমতিয়াজ রাহিক কিছুদিন ধরে জ্বরে ভুগছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে যায়। গতকাল বিকেলে আবার শরীর খারাপ লাগলে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টায় মারা গেছে। আজ বাদ মাগরিব ওয়াহেদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে জানাজা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন বিভাগে দায়িত্বরত চিকিৎসক নুরতোমিজ ভূঁইয়া রিয়াদ জানান, জ্বরে আক্রান্ত রোগী ইমতিয়াজের পুরো শরীরে ভাইরাস ছড়িয়ে পড়েছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরাধ ঘোষনা aporadhghoshona
