শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রাম কাস্টমসের কমিশনার হলেন মাহবুবুর রহমান

চট্টগ্রাম কাস্টমসের কমিশনার হলেন মাহবুবুর রহমান

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার হিসেবে মুহা. মাহবুবুর রহমানকে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকায়, ওই দপ্তরের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেট, ঢাকা-২ এর কমিশনার, ওই দপ্তরের বর্তমান কমিশনার (চলতি দায়িত্ব) মো. তাসনিমুর রহমানকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট খুলনা এবং ওই দপ্তরের কমিশনার মানস কুমার বর্মনকে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকায় বদলি করা হয়।

Check Also

ন্যাচার কনভেনশনে চট্টগ্রামকে গ্রীন, ক্লিন ও হেলদি সিটিতে রুপান্তরের ঘোষণা চসিক মেয়রের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ- চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত “ন্যাচার …