শিরোনাম

আবারো দুই দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপির 

ঘোষণা ডেস্ক : সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আবারও দুই দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে আগামী রোববার (৫ নভেম্বর) থেকে সোমবার (৬ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।

একই দাবিতে বিএনপির ডাকা ৩ দিনের কর্মসূচি দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শেষ হলো আজ।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমাদের আন্দোলন চলমান থাকবে।  গত ১৫ বছর ধরে আমাদের ওপর হামলা-মামলা চলছে। সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। গত ৩ দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে। কারণ জনগণ এই সরকারকে আর চায় না।

Check Also

পিতা হত্যায় ছেলেসহ দুজনের মৃত্যুদণ্ড

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির সাজেক ইউনিয়নে পিতাকে হত্যার দায়ে ছেলেসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই …