শিরোনাম

সাংবাদিক পরিচয় দিতে লাগবে প্রেস কাউন্সিলের সনদ

ঘোষণা ডেস্ক : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেন, সারাদেশের সাংবাদিকদের ডাটা বেইজ তৈরির কাজ চলমান রয়েছে। মফস্বল সাংবাদিকদের ডাটা বেইজ তৈরির জন্য আমরা জেলা প্রশাসকদের চিঠি দিয়েছি।

ডাটা বেইজ তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে বার কাউন্সিলরের মতো আমরা প্রকৃত সাংবাদিকদের সনদ প্রদান করব। শুক্রবার (৯ জুন) মাগুরা সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই সনদধারীরাই কেবল নিজেদের সাংবাদিক পরিচয় দিতে পারবেন। এ ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক ডিগ্রি পাস। তবে বিশেষ ক্ষেত্রে ৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পন্নদের শিক্ষাগত যোগ্যতার কিছুটা শিথিল থাকবে। তিনি আরও বলেন, আগে সাংবাদিকদের নামে প্রেস কাউন্সিলে মামলা দেওয়া হলে সেখানে রায়ে শুধু তিরস্কারের বিধান ছিল। এখন সেটি সংশোধিত হয়ে ৫ লাখ টাকার জরিমানার বিধান সংযুক্ত হচ্ছে।

ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে তিনি বলেন, এটি জননিরাপত্তা ও জনকল্যাণেই প্রণীত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অপব্যবহার হয়েছে। তবে আইনটি সম্পর্কে পুরোপুরি জানলে এটি নিয়ে ভুল ব্যাখ্যার কোনো সুযোগ নেই। প্রেস কাউন্সিল কেবল প্রিন্ট মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া এখনও এই কাউন্সিলের আওতায় আসেনি। ভবিষ্যতে হয়তো আসবে।

Check Also

চসিকে বছরে ২২৪ কোটি টাকা গৃহকর দিবে চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক : গৃহকর হিসেবে বছরে ২২৪ কোটি টাকা চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) দিতে হবে চট্টগ্রাম …