শিরোনাম

চট্টগ্রাম

সিডিএর চেয়ারম্যান হলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ চট্টগ্রামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। তিনি বর্তমান চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের স্থলাভিষিক্ত হবেন। বুধবার(২৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ভাস্কর …

Read More »

আদালতে মিতুর মায়ের সাক্ষ্য: বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু

ঘোষণা ডেস্ক : মেয়ে মাহমুদা খানম মিতুকে খুনের জন্য জামাতা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে দায়ী করেছেন মিতুর মা শাহেদা মোশাররফ। তিনি বলেন, কিছুদিন আগে বাবুলের মা নিজে তার কাছে স্বীকার করেছেন বাবুল মিতুকে হত্যা করেছে, তাকে যেন আমরা মাফ করে দিই। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম …

Read More »

বেশি দামে ফ্যান বিক্রি, চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে বেশি দামে ফ্যান বিক্রি করায় ৩টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২২ এপ্রিল) কোতোয়ালি থানার রাইফেল ক্লাব এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুল ইসলাম। তিনি জানান, লোডশেডিং পরিস্থিতির অবনতির …

Read More »

চট্টগ্রামের বায়েজিদে পাহাড় কেটে রাস্তা ও গৃহ নির্মাণ: গুড়িয়ে দিল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরী পূর্ব নাসিরাবাদ মৌজার চন্দ্রনগর এলাকার নাগিন পাহাড় কেটে রাস্তা ও ঘর তৈরির প্রমাণ পেয়েছে জেলা প্রশাসন। পরে ওই স্থানে নির্মিত ১১টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দিনভর ওই এলাকার পাহাড়টিতে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) …

Read More »

জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল, মেলা চলবে ৩ দিন 

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, নৌকা বাইচ, হাডুডু সহ অনেক খেলা প্রায় হারিয়ে যাচ্ছে৷  কিন্তু জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলার সাথে আমাদের আবেগ জড়িত৷ এভাবে সবাই এগিয়ে এলে কোন ঐতিহ্য হারাবে না। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে লালদীঘির চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মিলনায়তনে আবদুল জব্বার স্মৃতি …

Read More »

নতুন করে ইটভাটার লাইসেন্স দেওয়া হবে না – জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম জেলায় নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স দেওয়া হবে না। বিদ্যমান ইটভাটা থেকে পর্যায়ক্রমে কমিয়ে এনে পরিবেশবান্ধবগুলো রাখা হবে। যাদের একাধিক ইটভাটা রয়েছে, চলতি বছরের মধ্যেই তাদের অন্তত ২৫ শতাংশ ভাটায় ব্লক তৈরি করে সরবরাহ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদফখরুজ্জামান। তবে ভাটা …

Read More »

আত্মসমর্পণ করলে কুকি-চিন সন্ত্রাসীদের পুনর্বাসন করা হবে- র‍‍্যাব ডিজি

ঘোষণা ডেস্ক : র‍‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, ‘‘কুকি-চিনের যারা বিপথে গেছে তারা আত্মসমর্পণ করলে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। এর আগে জলদস্যুদেরও পুনর্বাসন করা হয়েছিল। তারা যতক্ষণ শান্তির পথে না আসবে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’’ বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বান্দরবান সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন …

Read More »

শিক্ষামন্ত্রীকে কটুক্তি :ভিপি নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক :ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। সোমবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলার শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে …

Read More »

চট্টগ্রামে শিশুর মৃত্যু: চিকিৎসককে পিটিয়ে আইসিইউতে পাঠাল স্বজনরা, গ্রেফতার  ৬

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর ঘটনায় দায়িত্বরত চিকিৎসককে মারধর করেছে রোগীর স্বজনরা। রোববার (১৪ এপ্রিল) নগরের ওআর নিজাম রোডের মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে। হাসপাতালের ব্যবস্থাপক ইয়াসিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত চিকিৎসক রিয়াজ উদ্দিন চট্টগ্রাম …

Read More »

চট্টগ্রামে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ বরন

বিশেষ প্রতিনিধি :বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বছরের এ দিনটিকে ঘিরে উচ্ছ্বাসের যেন শেষ ছিল না।এদিন নানা আয়োজনে চট্টগ্রামে বর্ষবরণ করা হয়। নতুন বছরকে বরণ করতে এবছরও চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে করা হয় নানা আয়োজন। সকাল ৭টার দিকে নগরীর ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ-এর উদ্যোগে নববর্ষ বরণের অনুষ্ঠান …

Read More »