ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট, চান্দগাঁও ও ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। এতে সদরঘাট ও ডবলমুরিং থানা নতুন মুখ আনা হয়েছে ওসি পদে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, সদরঘাট থানার …
Read More »চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের সহযোগী জসিম
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে চন্দনাইশ উপজেলা সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকের মনোনয়ন পাওয়ার খবরে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। রোববার(২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী …
Read More »চট্টগ্রামে সোয়া ২ কোটি টাকার ইয়াবা গায়েবে জড়িত দুই ইন্সপেক্টরসহ ১১ পুলিশ সদস্য
বিশেষ প্রতিনিধি :চট্টগ্রাম-কক্সবাজার পুলিশ প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা ‘সোয়া ২ কোটি টাকার ইয়াবা গায়েব’ ঘটনার তদন্তে অবশেষে মুখ খুলেছেন কক্সবাজার আদালতের জনৈক বিচারকের গানম্যান কনস্টেবল ইমতিয়াজ হোসেন। তিনি জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার দুই ইন্সপেক্টরসহ ১০ পুলিশ সদস্য জড়িত রয়েছেন। বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) রাতে তদন্ত …
Read More »শিশুদের খেলার মাঠে আনা না গেলে অপরাধ বাড়বে- চট্টগ্রামে ফারুক ই আজম
নিজস্ব প্রতিবেদক :অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, মহানগরের শিশু-কিশোরদের খেলার মাঠে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়বে— এমন তাড়না ছিল প্রফেসর শায়েস্তা খানের। শুক্রবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে প্রফেসর শায়েস্তা খান স্মরণসভায় তিনি এ কথা বলেন। সভায় ফারুক ই আজম বলেন, সরকার …
Read More »প্রাইভেট চেম্বারে ‘যৌন নিপীড়ন’, বোয়ালখালীতে চিকিৎসকের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিনিধি :চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বেসরকারি ক্লিনিকের প্রাইভেট চেম্বারে যৌন নিপীড়নের অভিযোগে ডা. মো.নাসিম উদ্দীন (৪০) নামে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বোয়ালখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় এ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত চিকিৎসক ডা.নাসিম উদ্দিন (বিএমডিসি রেজি নং …
Read More »নকশা ডেলিভারী আটকে ‘ঘুষ’ দাবি: সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক :একটি ভবনের নকশা অনুমোদনের পরও ‘ঘুষ দাবি করে’ অনুমতিপত্র না দেওয়ার অভিযোগ পেয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ অভিযান শেষে সংস্থার সহকারী পরিচালক সায়েদ আলম প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ার দাবি করেন। ‘ঘুষ’ লেনদেনের অভিযোগ যাচাই করতে …
Read More »বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক :বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও সংগ্রহ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মেয়ের জামাতার বিরুদ্ধে। এ ঘটনায় দীর্ঘদিনের মানসিক চাপ ও ব্ল্যাকমেইলের কারণে ভুক্তভোগী নারী একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না …
Read More »কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা : সিএমপি’র অভিযানে গ্রেপ্তার ১৬
এম.জিয়াউল হক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ ও কর্ণফুলী থানা পুলিশের যৌথ অভিযানে ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ২১ ডিসেম্বর সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ ২ নম্বর ওয়ার্ডে ফয়সাল সিএনজি স্টেশনের পাশের ইউটার্ন পাকা সড়কে ট্রাফিক পুলিশের …
Read More »বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী বুইস্যা অস্ত্রসহ আহত অবস্থায় গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘বুইস্যা বাহিনী’র প্রধান শহীদুল ইসলাম ওরফে বুইস্যাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭। সন্ত্রাসী বুইস্যা গ্রেপ্তারের ঘটনায় রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় র্যাব-৭-এর মিডিয়া সেন্টার চান্দগাঁও ক্যাম্পে (বহদ্দারহাট) এক আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিফিংয়ে র্যাব-৭ পতেঙ্গার ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়াড্রান লিডার মো. মিজানুর …
Read More »চট্টগ্রামে দেড় লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব
মো: জিয়াউল হক :চট্টগ্রামে দেড় লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পূর্ব কাঠগর ধুমপাড়া এলাকা থেকে মোঃ নাছির নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করার কথা জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার …
Read More »
অপরাধ ঘোষনা aporadhghoshona