শিরোনাম

চট্টগ্রাম

ঈদে আসছে সৌরভ ও সোমার “মনে মন ছুঁয়ে গেছে”

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদ-উল-আযাহায় জনপ্রিয় সংগীত শিল্পী রঞ্জন চৌধুরীর তত্বাবধানে ও সংগীতপরিচালক সৃজন রায় এর পরিচালনায় একটি রোমান্টিক ধাঁচের “মনে মন ছুঁয়ে গেছে” শিরোনামে দ্বৈতগান নিয়ে আসছেন সৌরভ রায় ও সোমা। ইতিমধ্যে গানটি কে. এস. ডিজিটালের সত্বাধিকারী কনক রাজবরের সহযোগিতায় অডিও-ভিডিও সম্পন্ন হয়েছে। গানটি প্রসঙ্গে শিল্পীযুগল বলেন, গানটি রঞ্জনদাদা অনেক …

Read More »

হাটহাজারীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চাঞ্চল্যকর শিশু আফরিনকে (১১) ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মো. ফয়সাল (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে তিনটায় নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো. ফয়সাল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাদের বাজার শুভপুর …

Read More »

চকবাজারে চসিকের অভিযানে অবৈধ ৪০ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: মহানগরের চকবাজারের লালচাঁদ রোডে অভিযান চালিয়ে প্রায় ৪০টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে) চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে চকবাজারের লালচাঁদ রোডের উভয় পাশের নালা ও ফুটপাত দখল করে দোকান, ভ্যানগাড়ি বসানো এবং …

Read More »

বাকলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বাকলিয়া থানা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত একজনকে আটক করে রেখেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। …

Read More »

১১ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আদালতে স্বীকারোক্তি প্রধান আসামির

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী থানার এগারো বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলার প্রধান আসামি মো. ফয়সাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি ফয়সাল এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।এর আগে বুধবার (২০ মে) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে …

Read More »

আদালতে ৩ টিভি সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে ভোটের খবরাখবর জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ সাংবাদিক। এ ঘটনায় আহতরা হলেন— চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন ও ক্যামেরাপার্সন অমিত দাশ এবং স্টার নিউজের ক্যামেরাপার্সন জালাল উদ্দিন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। সকাল ৯টা থেকে …

Read More »

ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে কঠোর হচ্ছে সরকার: গণপূর্তমন্ত্রী

অনলাইন ডেস্ক: ভবন নির্মাণে অনিয়মের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।গণপূর্তমন্ত্রী বলেন, আগে শুধু স্থাপত্য নকশা দিয়ে ভবনের প্ল্যান অনুমোদন দেওয়া হলেও এখন থেকে স্থাপত্য, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল …

Read More »

অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে কাজ করতে চাই না: ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, আমরা অবাস্তব পন্থায় বা অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে কাজ করতে চাই না। আমরা জনগণের প্রত্যক্ষ ভেটে নির্বাচিত হয়েছি।আগামীবারও যেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে পারি এবং জনগণের সামনে মাথা উঁচু করে দাড়াঁতে পারি, আত্মবিশ্বাসের সঙ্গে ভোট …

Read More »

সেলিম মোঃ জানে আলম চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ নং ১০, ২০২৪ তারিখ: …

Read More »

ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি কোর্সের ১৭ তম ব্যাচের নবীন বরণ

নিজস্ব প্রতিবেদক: ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি কোর্সের ১৭ তম ব্যাচের নবীন বরণ আজ বৃহস্পতিবার চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র ইমরান সেমিনার হলে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (চমেবি)’র অধীনে চক্ষু হাসপাতালের ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলোজি (আইসিও)’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২য় বর্ষের শিক্ষার্থী আবদুল আলীম রিফাতের কোরআন তেলাওয়াত …

Read More »