শিরোনাম

চট্টগ্রাম

বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি রুখে দেওয়ার আহ্বান স্কপের

অনলাইন ডেস্ক: বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি দেশের জনগণ, শ্রমিক-কর্মচারী, বুদ্ধিজীবী, রাজনৈতিক দল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কপের যুগ্ম সমন্বয়ক ইফতেখার কামাল খান। …

Read More »

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কনটেইনার উধাও

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কোটি টাকার গার্মেন্টস কাপড়ভর্তি একটি কনটেইনার উধাও হওয়ার ঘটনায় বন্দরের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ মে) রাতে নগরের বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম বন্দরে উচ্চমান বহিঃসহকারী হিসেবে কর্মরত পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩৫) …

Read More »

সীতাকুণ্ডে রেললাইনের পাশে মিললো লাশ

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকালে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড মুছা কলোনি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপক দেওয়ান জানান, রেল লাইনের পাশে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। এখনও পরিচয় শনাক্ত হওয়া যায়নি।সুরতহাল শেষে …

Read More »

কাস্টম হাউসে আটকে গেল রক সল্টের চালান

নিজস্ব প্রতিবেদক: শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তি সনদ (এনওসি) জমা না দেওয়ায় পাকিস্তান থেকে আমদানি করা ২৮ মেট্রিক টন রক সল্ট বা বিট লবণের চালান খালাসে অনুমতি দেয়নি চট্টগ্রাম কাস্টম হাউস। প্রায় দুই সপ্তাহ ধরে চালানটির খালাস কার্যক্রম স্থগিত রয়েছে।সূত্র জানায়, পাকিস্তানের ‘পিক মিনারেলস প্রাইভেট লিমিটেড’ থেকে চালানটি আমদানি করে চট্টগ্রামের বোয়ালখালীর …

Read More »

কালুরঘাটে ফেরিঘাট ইজারা কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর অবস্থিত ঐতিহ্যবাহী কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। ২০২৬-২০২৭, ২০২৭-২০২৮ এবং ২০২৮-২০২৯ অর্থবছরের জন্য ইজারা প্রদানের লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন।বুধবার (২০ মে) বিচারপতি ভীষ্মদেব …

Read More »

রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা চসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজস্ব আদায় কার্যক্রম জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও মাঠমুখী হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের সভাকক্ষে রাজস্ব বিভাগের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “চট্টগ্রাম দেশের দ্বিতীয় …

Read More »

স্বচ্ছতা ও জবাবদিহিতায় চট্টগ্রাম জেলা প্রশাসকের ৬ মাসপূর্তি

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার ৬ মাসপূর্তি উপলক্ষে আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। বিগত ২০২৫ সালের ১৮ নভেম্বর তারিখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম হিসেবে যোগদান করেন তিনি। প্রেস কনফারেন্সে মাল্টিমিডিয়ার …

Read More »

চট্টগ্রামে সুদী কারবারি আব্দুর রশিদের প্রতারণায় নিঃস্ব অনেকে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে অননুমোদিত ও তথাকথিত অর্থলগ্নী প্রতিষ্ঠান এবং সুদী কারবারিদের লাগাম টানতে প্রশাসন নিরলসভাবে কাজ করে গেলেও কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে জমজমাটভাবে চালিয়ে যাচ্ছেন সুদের কারবার। এসব সুদী কারবারিরা চড়া সুদে ঋণ প্রদান করার সময় কঠিন শর্ত জুড়ে দিলও বিপদগ্রস্ত লোকজন বাধ্য হয়ে তাদের …

Read More »

জাহাজের ক্রু নিহতের ঘটনায় থাইল্যান্ডের নাগরিক গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপকূলের গভীর সমুদ্রে নোঙর করা একটি বিদেশি বাণিজ্যিক জাহাজে দুই ক্রুর মধ্যে সংঘর্ষে থাইল্যান্ডের নাগরিক নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) সকালে ওই জাহাজ থেকে তুরাকর্ন বুরুসিক (৩৫) নামের অভিযুক্ত ক্রুকে গ্রেপ্তার করে আনোয়ারা থানার পুলিশ।জানা যায়, গ্রেপ্তারকৃত তুরাকর্ন বুরুসিক থাইল্যান্ডের নাগরিক। …

Read More »

রাস্তায় ছিটকে পড়া সেই পুলিশ সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক: নগরের পাহাড়তলী থানা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে চালকের ধাক্কায় আহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস (৫৫) মারা গেছেন।বুধবার (২০ মে) সকালে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশ উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন …

Read More »