শিরোনাম

সারাদেশ

অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ

ঘোষণা ডেস্ক :রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মর্মান্তিকভাবে নিহত দুই বছরের শিশু সাজিদকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছে এলাকার হাজারো মানুষ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কোয়েলহাট মধ্যপাড়া এলাকার শিশু সাজিদের বাড়ির পাশের একটি মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাড়ির পাশের নেককিরি কবরস্থানে তাকে …

Read More »

‘অপমানবোধ’ করছেন, ভোটের পরে সরে যেতে চান রাষ্ট্রপতি: রয়টার্স

ঘোষণা ডেস্ক : আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরে যেতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তিনি এ পরিকল্পনার কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তিনি বলেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি অপমানবোধ করছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে …

Read More »

মাত্র ২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

ঘোষণা ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক মা-মেয়েকে খুনের ঘটনায় স্বামীসহ গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। দুই হাজার টাকা চুরির জন্য এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ডিএমপি জানিয়েছে, দুই …

Read More »

ফেব্রুয়ারির ১২ তারিখে জাতীয় নির্বাচন ও গণভোট, যা যা আছে তফসিলে

ঘোষণা ডেস্ক :আগামী বছরের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছেন সিইসি। ২০২৪ সালের পাঁচই অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ …

Read More »

বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করে হাইকোর্টের রায়

ঘোষণা ডেস্ক :বিয়ে ও তালাক নিবন্ধন প্রক্রিয়া ডিজিটালাইজ করার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ রায় ঘোষণা করেন। রিট আবেদনের শুনানিতে রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী ইশরাত …

Read More »

সরকার উৎখাতে ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শওকত মাহমুদ রিমান্ডে

ঘোষণা ডেস্ক :সরকার উৎখাতে ষড়যন্ত্র করার অভিযোগে রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিনা খন্দকার আন্না’র আদালত এই …

Read More »

চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজ কারা নাম প্রকাশ করুন : নৌ পরিবহন উপদেষ্টাকে মেয়র

সরকারের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনকে চট্টগ্রামে আসতে না দেয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গত বুধবার(১০ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলি হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি বর্ষপূর্তি উপলক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। …

Read More »

পূর্বাঞ্চলের যাত্রীবাহী সব রুটে ট্রেনের ভাড়া বাড়ল, কার্যকর ২০ ডিসেম্বর থেকে

বিশেষ প্রতিনিধি :বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রীবাহী সব ট্রেনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে ১১টি সেতুতে পন্টেজ চার্জ আরোপ করায় ভাড়া বেড়েছে। আগামী ২০ ডিসেম্বর থেকে বর্ধিত এই ভাড়া কার্যকর হবে বলে পূর্বাঞ্চল রেলের তরফ থেকে জানানো হয়েছে। এতে সর্বনিম্ন ভাড়া বাড়ছে ৫ টাকা এবং সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত নির্ধারণ …

Read More »

জামায়াতকে ৭১ সালেই দেশের মানুষ দেখেছে, নতুন করে দেখার কিছু নেই – তারেক রহমান

ঘোষণা ডেস্ক  :জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে বলা হচ্ছে এতদিন অন্যদের দেখলাম, এবার অমুককে দেখবেন। কিন্তু যাদেরকে দেখার কথা বলা হচ্ছে, তাদের (জামায়াত) দেশের মানুষের নতুন করে দেখার কিছু নেই। তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে। রবিববার(৭ ডিসেম্বর) বিকালে ছাত্রদল আয়োজিত …

Read More »

সরকারি চাকরিজীবীদের পেশা গোপন করা ঠেকাতে আইবাস যুক্ত করবে সরকার 

ঘোষণা ডেস্ক : পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট প্রদানের নিয়ম কার্যকর হওয়ার পর দেখা গেছে—কিছু সরকারি চাকরিজীবী আবেদনপত্রে পেশা গোপন করেছেন। ই-পাসপোর্ট সিস্টেমেও তথ্য যাচাই সম্ভব হয়নি, কারণ আবেদনকারীর এনআইডিতে তাদের হালনাগাদ পেশাগত তথ্য নেই। সরকারি চাকরিজীবীদের পেশাগত তথ্য গোপন করে পাসপোর্ট নেওয়ার প্রবণতা ঠেকাতে ই-পাসপোর্ট সিস্টেমের সঙ্গে সরকারি কর্মচারীদের তথ্যভান্ডার …

Read More »