শিরোনাম

সারাদেশ

সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট অফ করে দিলেন প্রধানমন্ত্রী

ঘোষণা ডেস্ক :বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার(৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে এই উদ্যোগ …

Read More »

চট্টগ্রামে শিশু ইরা হত্যা: ঘটনার চাঞ্চল্যকর তথ্য দিলো অভিযুক্ত বাবু শেখ

নিজস্ব প্রতিবেদক :পারিবারিক বিরোধের জের ধরে চকলেটের লোভ দেখিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় আট বছরের ইরাকে নিয়ে যায় প্রতিবেশী বাবু শেখ (৪৫)। সেখানে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। সে সময় চিৎকার করলে শিশুটিকে মারধরের পর গলায় ছুরিকাঘাত করা হয়। পরে মারা গেছে ভেবে তাকে ফেলে …

Read More »

পাবনায় ডিবির কাছে দাদি-নাতনিকে খুনের বর্ণনা দিলো অভিযুক্ত শরীফ

ঘোষণা ডেস্ক :পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদি ও নাতনিকে খুনের ঘটনার রহস্য উদঘাটন করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই হত্যাকাণ্ডে শরিফুল ইসলাম শরীফ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে সম্পর্কে নিহত কিশোরীর চাচা। শরীফ পুলিশের কাছে স্বীকার করেছে, যৌন হয়রানির চেষ্টা ও তাতে নাতনির বাধার কারণে সৃষ্ট ক্ষোভ …

Read More »

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুদকে শতাধিক অভিযোগ

ঘোষণা ডেস্ক :ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যেই এসব লিখিত অভিযোগ জমা পড়ে বলে জানিয়েছেন দুদকের একটি দায়িত্বশীল সূত্র। সূত্রটি জানায়, যে হারে অভিযোগ আসছে, তাতে এটি রেকর্ড সংখ্যক হতে পারে। …

Read More »

‘ফ্যামিলি কার্ড’ কীভাবে পাবেন? আবেদনে যা যা লাগবে

ঘোষণা ডেস্ক :দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর আর্থিক সংকট নিরসন এবং সামাজিক সুরক্ষা বলয়কে আরও শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর চূড়ান্ত উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ করে বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে সৃষ্ট মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ সামলাতে এই কার্ডের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের লক্ষ্য ও সুবিধা …

Read More »

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন?

ঘোষণা ডেস্ক :মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদ-কে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এছাড়া …

Read More »

মব কালচারের জমানা শেষ, সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘোষণা ডেস্ক :বাংলাদেশে আর কোনো ‘মব কালচার’ (গণপিটুনি বা বিশৃঙ্খলা) বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, দাবি আদায়ের নামে মহাসড়ক বা সড়ক অবরোধ করার দিন শেষ। এখন থেকে যে কোনো দাবি আইনানুগ ও বৈধ পন্থায় উপস্থাপন করতে হবে, অন্যথায় সরকার কঠোর ব্যবস্থা নেবে। সোমবার …

Read More »

পুরনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

ঘোষণা ডেস্ক :একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পাঁচ দিনের মাথায় নিজের পুরনো কর্মস্থলে ফিরলেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২২ ফেব্রুয়ারি) মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে যান তিনি। বিষয়টি নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন নোবেলজয়ী এই …

Read More »

সমঝোতার ভিত্তিতে টাকা নিলে তা চাঁদা নয়, বাধ্য করলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

ঘোষণা ডেস্ক :”যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে। কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না। কারণ তারা সমঝোতা ভিত্তিতে করছে”- যোগ করেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং করেন সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম। সড়ক …

Read More »

নিবন্ধন ছাড়া কেউ স্কুল পরিচালনা করতে পারবে না: শিক্ষামন্ত্রী

ঘোষণা ডেস্ক :নিবন্ধন ছাড়া কেউ স্কুল পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অবশ্যই নিবন্ধন করতে হবে। সরকারের অগ্রাধিকারে আছে শিক্ষার্থীদের ক্লাসরুমে নিয়ে আসা, কারিকুলাম রিভিউ …

Read More »