শিরোনাম

চট্টগ্রাম

রিফাত হত্যা মামলার মূল হোতাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার আলোচিত রিফাত হত্যা মামলার ২৩ দিনের মাথায় মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মামলার প্রধান আসামি মো. শামীম।সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান। …

Read More »

দুবাই ফেরত যাত্রীর বেল্টে মিললো সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২ দশমিক ১৬ কেজি গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা …

Read More »

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি বেড়ে ৫০, আশ্রয়কেন্দ্রে ৩৪ হাজার ৭২৩ জন

নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজানের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এখনো বিভাগের ৩ হাজার ৯৪১টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ৩৪ হাজার ৭২৩ জন মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৯ হাজার ১৮৭টি বসতঘর, ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩৩৯টি সেতু-কালভার্ট। …

Read More »

বন্যাদুর্গত এলাকায় সাপের উপদ্রব, কামড়ে আহত ৭৫

নিজস্ব প্রতিবেদক: বন্যাদুর্গত এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। বন্যার মধ্যে এখন পর্যন্ত সাপের কামড়ে ৭৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকার মানুষকে সাপের কামড় এড়াতে রাতে চলাফেরার সময় সতর্ক থাকা, পানিতে নামার আগে লাঠি দিয়ে জায়গা পরীক্ষা করা এবং সাপে কাটলে কোনো ধরনের ঝাড়ফুঁক বা …

Read More »

ডুবেছে কবরস্থান , ভেলায় ভাসিয়ে লাশ নেওয়া হলো উঁচু জায়গায়

অনলাইন ডেস্ক: স্মরণকালের ভয়াবহ বন্যায় সাতকানিয়ায়-বাঁশখালীতে দুর্ভোগ যেন সীমা ছাড়িয়েছে। এর মধ্যে ভাইরাল হয়ে গেছে দাফনের জন্য ভেলায় ভাসিয়ে নেওয়া মোহাম্মদ ফোরকানের কফিনটি।পারিবারিক কবরস্থান কোমর পানিতে ডুবে যাওয়ায় বানের পানিতে ভেলা বানিয়ে তার ওপর কফিন রেখে নিয়ে যাওয়া হয় ৩০০ মিটার দূরের উঁচু এলাকায়। তারপর অটোরিকশায় আরও দুই কিলোমিটার।অতঃপর দাফন। …

Read More »

পাঁচ দিন ধরে চুলায় আগুন জ্বলেনি,  সবার  চোখে-মুখে ক্লান্তি

বাঁশখালী প্রতিনিধি: ঘরের ভেতর এখনো থইথই পানি। কাদামাখা উঠোনে পড়ে আছে মাটির দেয়ালের স্তূপ। যে চুলায় প্রতিদিন ধোঁয়া উঠত, সেখানে পাঁচ দিন ধরে আগুন জ্বলেনি। চোখে-মুখে ক্লান্তি, কণ্ঠে শুধু বেঁচে থাকার আকুতি শেলি কর্মকারের। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় বাঁশখালী উপজেলার গুনাগরি ইউনিয়নের কুকদণ্ডী গ্রাম যেন সময়ের বাইরে আটকে …

Read More »

পতেঙ্গায় ৪০০ বোতল বিদেশি মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: নগরের ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। এসব মদের বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ টাকা।রোববার (১২ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, …

Read More »

পানিবন্দি মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক: বন্যাকবলিত চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গ্রামে-গ্রামে ঘুরে পানিবন্দি মানুষকে সহায়তা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশুদ্ধ পানি, খাদ্যসামগ্রী ও ত্রাণের পাশাপাশি বন্যাদুর্গত মানুষকে দেওয়া হচ্ছে বিনামূল্যে চিকিৎসা সেবাও।গতকাল শনিবার থেকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন, ১০ পদাতিক ডিভিশন ও ৭ স্বতন্ত্র এডি ব্রিগেডের সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর …

Read More »

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও দুর্নীতি হতে দেব না : নাহিদ ইসলাম

আনোয়ারা প্রতিনিধি: বেড়িবাঁধের জন্য বরাদ্দের এক টাকাও দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।রবিবার (১২ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম …

Read More »

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী অমিত

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগের এই কঠিন সময়ে কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক নীতির আলোকে সরকারের সব প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে। প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ অন্যান্য সহায়তা …

Read More »