শিরোনাম

মাদকসেবীর কারাদণ্ড পটিয়ায়

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় প্রকাশ্যে মাদক সেবন ও অশ্লীল অঙ্গভঙ্গির দায়ে জামাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম কোণে গাঁজা সেবনরত অবস্থায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।


পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান।দণ্ডপ্রাপ্ত জামাল উদ্দিন কিশোরগঞ্জ জেলার মোরল্লা গ্রামের আহেদ আলীর ছেলে।তিনি নিজেকে ভিক্ষুক বলে দাবি করেন। বর্তমানে চন্দনাইশ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নবাব মিয়ার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করেন।
জানা যায়, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে জঙ্গলে বসে জামালসহ কয়েকজন নিয়মিত গাঁজা সেবন করে আসছিলেন। পাশাপাশি পার্শ্ববর্তী ভবনের নারীদের উত্ত্যক্ত ও অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা জামালকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান এবং পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় জামাল উদ্দিনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় জামাল উদ্দিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

সিএমপির দুই থানায় ওসি রদবদল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। …