শিরোনাম

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযান, গ্রেফতার ৯১২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ৯১২ জনকে গ্রেফতার ও আটক করা হয়েছে। তাদের মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক হয় ৪২৩ জন।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৮১২ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭১, পূর্ববর্তী মামলায় ৫৬, ৩৪ ধারায় ২৯, ৫৪ ধারায় চার এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৫২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া পরোয়ানামূলে ১৫৮ ও সাজা পরোয়ানামূলে ১৯ জন গ্রেফতার হয়েছেন।মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ৫৫ জনকে। এর মধ্যে মাদক বহনকারী একজন ও মাদক সেবনকারী ৫৪ জন। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন ৮৮ জন।এসময় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড করা হয়েছে ১২ হাজার ৯০০ টাকা। এছাড়া ৩১টি মাদক মামলা করা হয়েছে।অভিযানে এক হাজার ৩২২টি ইয়াবা, ৮৪ কেজি ৪১৫ গ্রাম গাঁজা, ১২ লিটার চোলাই মদ, ২৫ বোতল স্কাফ সিরাপ, ২২ বোতল বিদেশি মদ ও ১০০টি ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।


অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে চার, কক্সবাজারে এক, কুমিল্লায় তিন, ব্রাহ্মণবাড়িয়ায় দুই, লক্ষ্মীপুরে এক ও খাগড়াছড়িতে একজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয় ৪২৩ জনকে। জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ৮৮, কক্সবাজারে ৩৮, ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ১৬৬, লক্ষ্মীপুরে সাত, রাঙামাটিতে দুই ও খাগড়াছড়িতে ৩০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩৬৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ৫৫ জনের বিরুদ্ধে।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Check Also

প্রেমের ফাঁদে তরুণী, পার্ক থেকে নিয়ে ‘ধর্ষণ’

অনলাইন ডেস্ক: নাটোরের লালপুরে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। ধর্ষণের দৃশ্য …