শিরোনাম

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধার

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি চরখাগরিয়া ইউনিয়নের হাফেজ আহমদের স্ত্রী।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার জানান, বৃদ্ধা আয়েশা পরিবারের সদস্যদের সঙ্গে মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন।তিনি কেওচিয়া এলাকায় পৌঁছলে ঈগল পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং নূর আয়েশা গুরুতর আহত হন।স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।দুর্ঘটনার জন্য দায়ী বাস জব্দ করা হয়েছে।

Check Also

আবাসিক ভবনে হাসপাতাল ও স্কুল, পার্কিংয়ে দোকান ৬ প্রতিষ্ঠানে সিডিএর অভিযান

মো: জিয়াউল হক : আবাসিক ভবনে হাসপাতাল ও স্কুল পরিচালনা, অনুমোদিত পার্কিংয়ের জায়গায় দোকান এবং …