শিরোনাম

বোধনের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

অনলাইন ডেস্ক: প্রথিতযশা আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদযাপিত হয়েছে রবীন্দ্র জন্মজয়ন্তী। শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় বর্ণিল এই আয়োজনের শুরুতে পরিবেশিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যনাট্য ‘মায়ার খেলা’র শ্রুতিনাট্যরূপ।এরপর একক আবৃত্তি পরিবেশন করেন বোধনের প্রতিষ্ঠাকালীন সদস্য বরেণ্য আবৃত্তিশিল্পী পারভেজ চৌধুরী। সবশেষে বোধনের শিশু বিভাগের দলীয় আবৃত্তি ‘আমাদের ভয় কাহারে’ পরিবেশিত হয়।
মায়ার খেলা’র সম্পাদনা ও নির্দেশনা দেন মাইনুল আজম চৌধুরী। অংশগ্রহণ করেন শিমুল নন্দী, দেবলীনা চৌধুরী, মোহিনী সংগীতা সিংহ, সন্দীপন সেন একা, সুতপা মজুমদার, নীল মজুমদার, স্মরণ ধর, ঋতুপর্ণা চৌধুরী শ্রাবণ, পৃথুলা চৌধুরী, যশস্বী বণিক, নুসরাত রিনি, গৌরি নাথ, অর্চি দত্ত তিলোত্তমা, লাভলী আক্তার নিশাত, প্রিয়ন্তী বড়ুয়া, অন্বেষা বণিক, অর্পিতা চৌধুরী, হোসনে আরা নাজু, সুমী দে, রুমকী চৌধুরী, ঋতু দে, অঙ্কিতা বড়ুয়া, শাওন প্রিয়া চৌধুরী, মহিউদ্দিন কাজল, অনিমেষ পালিত, নয়ন ধর, মোহাম্মদ তাহসিন, অনির্বাণ বণিক সৃজন, রাজবীর সব্যসাচী আকাশ।নৃত্যে ছিলেন সুমী মল্লিক, রমিতা ভৌমিক ও অমিত দাশ। মৃদঙ্গ সঙ্গত করেন ঋতুরাজ চৌধুরী।আবহ সংগীতে ছিলেন শিল্পী সৃজন রায় এবং আলোক প্রক্ষেপণে ছিলেন কাজী মামুনুর রশিদ।শিশু বিভাগের বৃন্দ আবৃত্তি ‘আমাদের ভয় কাহারে’ এর গ্রন্থনা করেন মোহিনী সংগীতা সিংহ, নির্দেশনা দেন সন্দীপন সেন একা। মহড়া পরিচালনা করেন নীল মজুমদার, ঋতু দে, অন্বেষা বণিক, আরজু সেন শ্লোক।

Check Also

তেল মেখে প্যাকেটজাত করে খেজুর বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করে বাজারজাত করার …