শিরোনাম

কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন পলাতক থাকার পর পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।মো.জসিম উদ্দিন নগরের আসাদগঞ্জ এলাকার ওসমান মঞ্জিলের ৯৫২ নম্বর ভবনে অবস্থিত শাহ আমানত ট্রেডার্সের মালিক।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি মো.জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

অনলাইন ডেস্ক: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক …