শিরোনাম

চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়া নারীর শরীরে লুকানো ছিল ১ কেজি স্বর্ণ

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনাল থেকে ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। আটক নারীর নাম তামান্না মাইমুনা (২১)। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে।বুধবার (২০ মে) সকাল ৮টায় তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।বিমানবন্দর সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার কাছে গোপন সংবাদ আসার প্রেক্ষিতে ডমেস্টিক টার্মিনালে নজরদারি বাড়ানো হয়েছিল। পরে ওই নারী ফ্লাইট থেকে বেরিয়ে গ্রিন চ্যানেলের দিকে আসলে তাকে শনাক্ত করা হয়।এরপর তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।জানা গেছে, আটক মায়মুনা সকাল ৮টায় দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-২৪৮) ফ্লাইটে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন।স্বর্ণসহ যাত্রীকে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

Check Also

আচারের বয়ামে ২ কোটি ৭০ লাখ টাকার হীরা-সোনা-রুবি, আটক যাত্রী

অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর লুকিয়ে আনা হীরা, সোনা, প্লাটিনাম, রুবি …