শিরোনাম

সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

অনলাইন ডেস্ক : এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধাবর দিবাগত রাত ২টায় মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। জামায়াত ইসলামী তাদের অফিসিয়াল ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।আগামীকাল শুক্রবার মালয়েশিয়ার ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ’ এ আয়োজিত ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ : অগ্রযাত্রার পথ’ শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য রাখবেন মিয়া গোলাম পরওয়ার।সফর শেষে আগামী ২০ মে সকালে জামায়াত সেক্রেটারি দেশে ফিরবেন বলে জানিয়েছে দলটি।

Check Also

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা কার্যত বাদ দিয়েছে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা কার্যত …