শিরোনাম

চট্টগ্রামের এসপি হিসেবে যোগ দিলেন ডিসি মাসুদ

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় তাকে সম্মানসূচক গার্ড অব অনার দেওয়া হয়।যোগদানের পর নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং নাগরিকবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় টিম চট্টগ্রাম হিসেবে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন।

Check Also

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল পরিদর্শনে এলেন উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব …