
ক্রীড়া ডেস্ক : হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে ভারতে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই লক্ষ্য সামনে রেখেই আজ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।২৩ সদস্যের দলে নিয়মিতরা সুযোগ পেলেও জায়গা হয়নি দুই মিডফিল্ডার স্বপ্না রানী ও মুনকি আক্তারের। দুজন সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।অন্যদিকে চোটের কারণে বাদ পড়েছেন নবীরন খাতুন। তাদের ছাড়াই আগামী ২৫ মে ভারতের গোয়ায় মিশন শুরু করবেন মেয়েরা। এ ছাড়া পরিচিত মুখরাই আছেন। দলকে যথারীতি নেতৃত্ব দেবেন আফঈদা খন্দকার।ভারতের যাওয়ার আগে আগামীকাল থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছে বাংলাদেশ। সেখানে ১৫ দিনের ক্যাম্প করবে পিটার বাটলারের শিষ্যরা। ক্যাম্প শেষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে। প্রস্তুতি পর্ব শেষে আগামী ২১ মে গোয়া যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।আগামী ১০ মে ব্যাঙ্ককে থাই প্রিমিয়ার লিগের ক্লাব কাসেম বুন্দিত এফসি ও ১৭ মে দ্বিতীয় বিভাগের ব্যাঙ্কক স্পোর্টস স্কুল ক্লাবের বিপক্ষে খেলবে বাংলাদেশ।সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অর্পিতা বিশ্বাস ও মোমিতা খাতুন।
২৩ সদস্যের স্কোয়াড—
রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মণ্ডল, শিউলি আজিম, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, সুরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, হালিমা আক্তার, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা, মোছাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানী সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র।
অপরাধ ঘোষনা aporadhghoshona
