
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৫ মে) বন্দর থানার ঈশান মিস্ত্রির হাট সংলগ্ন খালপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিক জানায়, অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। এ অপরাধে বিসমিল্লাহ আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা এবং পিংকি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
