শিরোনাম

মিরসরাইয়ে  মাদকের টাকার জন্য মাকে মারধর, ছেলের ৬ মাসের কারদণ্ড

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে মাদকের টাকার জন্য নিজের মা ও পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগে ইমাম হোসেন (২৫) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৪ এপ্রিল) রাতে উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। ইমাম হোসেন ওই গ্রামের মৃত নুরুল আলমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইমাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নিয়মিত নেশার টাকা জোগাড় করতে তার মা কহিনুর বেগম ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তার এই অত্যাচারে পরিবারটি দীর্ঘদিন ধরে চরমভাবে অতিষ্ঠ ছিল। ঘটনার সত্যতা যাচাই করে সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ইমাম হোসেনকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
অভিযান প্রসঙ্গে আলাউদ্দিন কাদের জানান, “মাদকাসক্ত ওই ব্যক্তি নিয়মিত তার গর্ভধারিণী মা ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড দেওয়া হয়েছে”।দণ্ডাদেশ দেওয়ার পর সাজা কার্যকর করার উদ্দেশ্যে ইমাম হোসেনকে তাৎক্ষণিকভাবে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

 

Check Also

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল পরিদর্শনে এলেন উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব …