শিরোনাম

লোহাগাড়া ও চন্দনাইশ থানার ওসি বদলি

অনলাইন ডেস্ক: লোহাগাড়া ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (৪ মে) চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।নিয়মিত বদলির অংশ হিসেবে বদলি করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।
অফিস আদেশে উল্লেখ করা হয়, লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিলকে সাতকানিয়া সার্কেল অফিসে বদলি করা হয়েছে।
তাঁর স্থলাভিষিক্ত হিসেবে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত মোহাম্মদ আব্দুল্লাহকে লোহাগাড়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।অন্যদিকে, চন্দনাইশ থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএসবি, চট্টগ্রামে কর্মরত এস এম দিদারুল ইসলাম সিকদার।বর্তমানে চন্দনাইশ থানার ওসি হিসেবে দায়িত্বে থাকা মো. ইলিয়াছ খানকে ডিএসবি, চট্টগ্রামে বদলি করা হয়েছে।

Check Also

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল পরিদর্শনে এলেন উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব …