শিরোনাম

যত্রতত্র ময়লা ফেললে ফের জলাবদ্ধতা সৃষ্টি হবে : ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক: যত্রতত্র ময়লা ফেললে খাল-নালা আবার ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (৪ মে) সকালে নগরীর বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন সড়ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।মেয়র বলেন, ‘শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না—নগরবাসীর সচেতনতা ছাড়া জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি সম্ভব নয়।’তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নাগরিক সহযোগিতা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।’এসময় তিনি সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন।
পরে বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) চলমান খাল সংস্কার কাজ পরিদর্শন করেন এবং পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বাঁধ অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে একটি বেইলি ব্রিজ নির্মাণের নির্দেশনাও দেন তিনি।এরপর তিনি ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের ফরিদার পাড়া এলাকায় নালা ও খাল পরিষ্কার অভিযান পরিদর্শন করেন এবং পরে ৬ নম্বর ওয়ার্ডের খাজা রোড এলাকায় একই কার্যক্রম ঘুরে দেখেন।
চসিক সূত্র জানায়, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মাসব্যাপী নালা-নর্দমা ও খাল পরিষ্কার কার্যক্রম চলছে। জলাবদ্ধতা কমাতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Check Also

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল পরিদর্শনে এলেন উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব …