শিরোনাম

হাটহাজারীতে ‘কোটি টাকার সরকারি সম্পত্তি পুনরুদ্ধার’

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় এক কোটি টাকা মূল্যের সম্পত্তি পুনরুদ্ধারের দাবি করেছে উপজেলা প্রশাসন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার রহুল্লাপুর মৌজার সত্তারঘাট ব্রিজ সংলগ্ন সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, অভিযানের মাধ্যমে প্রায় এক কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়েছে।

এছাড়া পাশ্ববর্তী আরও কিছু অবৈধ স্থাপনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় প্রশাসন বলছে, সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Check Also

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল পরিদর্শনে এলেন উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব …